ভাল নেই পাখি রানী পড়েছেন চরম বিপাকে
চলমান কোভিড-১৯ করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ বৃহস্পতিবার ( পহেলা জুলাই) হতে আগামি ৭ তারিখ পর্যন্ত সারাদেশের ন্যায় সিংগাইরেও কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন । জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । এতে করে নির্ধারিত কয়েকটি দোকান পাট ছাড়া প্রায় সমস্ত দোকান পাট বন্ধ রাখতে বলা হয়েছে । এতে করে চরম বিপাকে পড়েছেন প্রায় শতবর্ষী বয়সের এক চা দোকানী পাখি রানী । পাখি রানী রানী সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত ধুন্দলের বিধবা স্ত্রী । সিংগাইর উপজেলার ক্রিড়া সংস্থার সাথে রয়েছে তার ছোট্ট ছিপছিপে টিনের তৈরি একটি চায়ের দোকান । এ দোকানের ওছিলায় চলত তার জীবিকা নির্বাহের চাহিদা । তবে আজ হতে বন্ধ থাকায় পড়েছেন চরম বিপাকে । গতকাল ৩০ জুন বুধবার বিকালে এ প্রতিবেদক সিংগাইর সাংবাদিক সমিতির আহবায়ক কালের কন্ঠ প্রতিনিধি মোবারক হোসেন, সিংগাইর প্রেসক্লাব সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি কোহিনুর ইসলামকে সাথে নিয়ে চায়ের আড্ডা দিতে গেলে পরিচিত সাংবাদকর্মীদের দিকে কাঙ্খিত নয়নে অসায়ত্বের ন্যায় মলিন মুখে বলে ফেলেন, আমি এহন কেমনে চলুম রে ভাই ? লকডাউনে দোকান বন্ধ হইলে কি আর পেট বন্ধ করা যায় ? তোরা আমার লেইগা কিছু একটা করবি না ? উল্লেখ্য, পাখি রানী তার স্বামী মারা যাবার পর প্রায় ৬-৭ বছর হয় একাই দোকানটি করে সামলাচ্ছে তার চাহিদা । বয়সের ভারে কুজো হলেও এখনো রয়েছে তার দৃঢ় মনোবল ও প্রবল ইচ্ছাশক্তি । কিন্তু মহামারি করোনার বিস্তার রোধে কঠোর লকডাউনে দোকান বন্ধ রাখাতে পড়েছেন চরম বিপাকে । তাই তো বাঁচার তাগিদে সহযোগীতার প্রয়োজন প্রাণ ভরে করছেন অনুভব ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত