ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২২ বিকাল ৫:৪

সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশে রক্ত দানের প্রতি সবার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই  মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী  তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আয়োজনে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে  ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে।
এ কর্মসূচির মাধ্যমে প্রায়  ১শ ৫০ জন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, সভাপতি দেলোয়ার আহম্মেদ, সহ-সভাপতি ইতি মিলন, সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ আরও অনেকে।এ প্রসঙ্গে তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ বলেন, তাড়াশ উপজেলায় রক্তদাতাদের  এটি একটি বৃহত্তর সংগঠন ও প্লাটফর্ম। আজকের ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে রক্তদাতাদের একটা ডাটাবেজ তৈরি করা হবে। এছাড়াও আমাদের সংগঠনে রেজিস্ট্রেশন করে যে কেউ সদস্য হতে পারবেন।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন