ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মীরসরাইয়ে নুরুল আমিনকে গণসংবর্ধনা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২২ বিকাল ৬:০
মীরসরাই উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মীরসরাই উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক জনাব নুরুল আমিনকে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী দলের “যুগ্ম-আহ্বায়ক” নির্বাচিত করায় ১নং করেরহাট ইউনিয়ন জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে বিশাল গণ-সংবর্ধনা দেয়া হয়েছে। 
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন এর বাড়িতে এই‌ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বি.এন.পি'র সদস্য আবদুল আউয়াল চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বি.এন.পির আহ্বায়ক জনাব শাহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বি.এন.পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বি.এন.পির যুগ্ম-আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম-আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, যুগ্ম-আহবায়ক আবুল কাশেম মেম্বার, যুগ্ম-আহ্বায়ক এম.এফ. কবির (বি.এস.সি), মীরসরাই পৌরসভা বি.এন.পির আহবায়ক মোঃ মহিউদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বি.এন.পি সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, উপজেলা বি.এন.পির সদস্য কামাল উদ্দিন, সিরাজুল হক,  সদস্য আকরাম হোসেন সোহেল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম সহ  জেলা, উপজেলা ও ইউনিয়ন এর বিভিন্ন  নেতাকর্মীরা।
 
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও উনার পুত্র তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। আবারো ক্ষমতায় আসার জন্য সবাইকে আন্দোলন শুরু করার উদাত্ত আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত