গাজীপুরে ছিনতাইকৃত মালামাল'সহ ছিনতাইকারী গ্রেফতার
গাজীপুরে ডুয়েটের সহকারী অধ্যাপকের পথরোধ করে মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়া চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ডুয়েটের সহকারী অধ্যাপক মিরাজুল ইসলাম ভূইয়াকে গাজীপুরের সদর থানাধীন তিতাস গ্যাস অফিসের সামনে ব্রীজের উত্তর পাশে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সাথে থাকা মোবাইল, ল্যাপটপ ও নগদ ১৫,৫০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাতনামা চার ছিনতাইকারী। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা রুজু হলে গত ১৯ জুলাই আসামী মারুফ হাসান (১৮) পিতা- সিরাজ উদ্দিন, তার শিমুলতলীর বাসা থেকে গ্রেফতার করা হয়। সে জানায়, তার তিন সহযোগীসহ ছিনতাই করা মালামালের মধ্যে মোবাইল ফোন ও ল্যাপটপ শিমুলতলী বাজারের ফ্রেন্ডস টেলিকম নামে একটি দোকানে বিক্রি করেছে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে ফ্রেন্ডস টেলিকম এর স্বত্ত্বাধিকারী রাজুর ছোট ভাই হাসিবুর রহমান (১৮) ও তার বন্ধু আজিজুল হাকিম মাহিম (১৮) গ্রেফতার করে ছিনতাইকৃত ১টি আইফোন ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে নুরুন্নবী (১৮) ও সাব্বির (১৮) নামের আরও দুই গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে শিমুলতলীসহ পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে এরকম অপরাধ করে আসছিল। সদর থানা পুলিশ পুরো ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় এবং এই চক্রের পৃষ্ঠপোষক হিসেবে ছিনতাইকৃত মালামাল গ্রহণকারীকেও আইনের আওতায় আনতে সক্ষম হয়।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied