ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২২ রাত ৯:১২
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাইপাস এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তার পেট থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫ টায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুরের নিজামপুর বাইপাস এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী দূরপাল্লার একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলেন- ফরিদপুর জেলার পাঁচ কাইচাইল এলাকার মতিন মিয়ার ছেলে মোঃ সজিব মিয়া (২৬)।
 
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন জানান, যাত্রীবাহী বাসে ইয়াবার চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিওিতে  মিরসরাই থানা পুলিশের বিশেষ একটি টিম ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি  গাড়িতে তল্লাশি চালিয়ে মোঃ সজিবকে আটক করা হয়।
 
এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং আসামী সজিব মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত