অবশেষে জমির মালিকরা মৎস্য অবমুক্ত করে শুরু করলেন মাছ চাষ
যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের বাকাবর্ষী পশ্চিম বিল গরালিয়ায় অবশেষে জমির মালিকরা মৎস্য অবমুক্ত করে শুরু করলেন মাছ চাষ। মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাকাবর্ষী পশ্চিম গরালিয়া বিলের এক-তৃতীয়াংশ জমির মালিক ঐক্যবদ্ধ হয়ে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করেন এবং বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ মণ পোনা মাছ অবমুক্ত করেন। দীর্ঘদিন বিরোধ থাকায় লিজ না দিয়ে ঘেরটি নিজেরা (জমির মালিকরা) মাছ চাষ করার সিদ্ধান্ত নেন এবং নারী-পুরুষ সকলে একসাথে উপস্থিত থেকে ওই বিলে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জমির মালিক নিলুফা ইয়াসমিন, শহীদ মোড়ল, মানান সরদার, সিদ্দিক সরদার, আলতাফ সরদার, মজনু মোড়ল, কামাল দফাদার, আবাস মোল্লা, হানিফ দফাদার, হাফিজুর রহমান বাবু, মানান মোড়ল, মোমিন সরদার, মজিদ সরদার, মোহিদ দফাদার, নিজাম দফাদার, ইউপি সদস্য রিজাউল হাসান, মনির মোড়ল, কাশেম মোড়ল, জামশেদ মোড়ল প্রমুখ।
জমির মালিক নিলুফা ইয়াসমিনসহ অন্যরা জানান, বিল গরালিয়া দীর্ঘদিন ধরে অনেকেই লিজ নিয়ে মৎস্য চাষ করলেও আমরা ঠিকমতো হারির টাকা পাইনি। এ নিয়ে জমির মালিকদের সাথে ঘের মালিকদের বিরোধ শুরু হয়ে হামলা-মামলা হয়। এতে আমরা অনেকে হয়রানির শিকার হয়েছি। এ কারেণে এক-তৃতীয়াংশ জমির মালিকরা একত্রিত হয়ে নিজেরাই মৎস্য চাষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে জমির মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিত্বে মৎস্য অবমুক্ত করে মাছ চাষ শুরু করা হয়েছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান