বিশ্বব্যাংক প্রতিনিধি'দলের বশেমুরকৃবি পরিদর্শন
বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেন। বুধবার বিশ্বব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ আরতি বেলে’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কৃষি আবহবিদ্যা বিভাগ, গবেষণাগার, নির্মাণাধীন অত্যাধুনিক গ্রীনহাউজ এবং আবহাওয়া স্টেশনসহ বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে আরো ছিলেন মোঃ কামরুজ্জামান, অনীষ কুমার, ইফ্রেম ফেরারী, সিলাতী টফুওলা টিমো, মোঃ রফিকুল ইসলাম, কাজী শাহাজাদা শাহনেওয়াজ হোসাইন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শাহ কামাল খানসহ অন্যান্য
কর্মকর্তাবৃন্দ।
বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। সভায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে’র অধীনে কৃষি আবহবিদ্যা বিভাগ স্থাপন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রতিনিধি দল নবগঠিত কৃষি আবহবিদ্যা বিভাগের বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied