বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে আটক ২৪৯ : ৭৩ জনকে দণ্ড
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীতে ২৪৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায়, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের বিভিন্ন চেকপোস্টের তল্লাশির পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
ডিএমপি আরও জানায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনা কারণে ঘোরাফেরা করায় ৭৩ জনকে গ্রেফতার ও ২৪৯ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ও ১০টি দোকানের কাছ সংক্রমণ নিয়ন্ত্রণে দণ্ডবিধির ধারা ২৬৯ অনুযায়ী থেকে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন দেখতে বের হওয়ায় ৪৬টি গাড়ি রেকারিং ও ৬টি গাড়ি আটক করা হয়েছে।
এর আগে বুধবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে এ ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সেদিন তিনি বলেন, অকারণে কেউ ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থাও করা হতে পারে। ২৬৯ ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান কমিশনার। করোনার বিস্তার রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, কেউ অকারণে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। অকারণে বের হলেই আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব। দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী কেউ বাইরে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে। যেটি আমরা এর আগে কখনো করিনি। এবার আমরা এই অবস্থান পর্যন্ত যাব। আপনারা এমনও শুনতে পারেন ডিএমপি প্রথম দিন পাঁচ হাজার লোককে গ্রেফতার করেছে। এবার আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব।
জামান / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক