শ্রীপুরে ড্রাম ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা চৌরাস্তা এলাকায় ড্রাম ট্রাকের সাথে ব্যাটারীচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। বুধবার বেলা আনুমাণিক ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু হানিফ মৃধা (৫২) বরমী মৃধা পাড়ার বাসিন্দা। আহতরা হলেন-শ্রীপুর উপজেলার ডোমবাড়ীচালা এলাকার আবুল কালাম আজাদ (২৫), ইমরান (৪) কাওরাইদ এলাকার আবু তাহের (৩২)। নিহত আবু হানিফ মৃধা বরমী বাজারের ফল ব্যবসায়ী।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) সোহেল আল মামুন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিক্সাটি যাত্রী নিয়ে শ্রীপুর থেকে বরমী যাচ্ছিল। বরামা চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিবহন দুটি জব্দ করা হয়েছে তবে উভয় পরিবহনের চালক পলাতক রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মালিহা বিনতে মোস্তফা জানান, আবু হানিফ মৃধাকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান