ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-৭-২০২২ রাত ১০:২৬

মানিকগঞ্জের দৌলতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মিরাজ মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় দেন।

নিহত ফিরোজা আক্তার (২২) মানিকগঞ্জের দৌলতপুরের ভাঙ্গা রামচন্দ্রপুর এলাকায় শামসুল দর্জির মেয়ে এবং মিরাজ মিয়ার দ্বিতীয় স্ত্রী ছিলেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ মিয়া পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের নাগরপুরের লক্ষীদিয়া এলাকায় বাতেন মাস্টারের ছেলে।

অভিযোগ পত্রে জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পারিবারিকভাবে ফিরোজার সঙ্গে মিরাজের বিয়ে হয়। তবে প্রথম স্ত্রীকে ফের বিয়ের করার জন্য ২০১৬ সালের ১৯ মার্চ রাতে ফিরোজাকে তিনি শ্বাসরোধে হত্যা করেন। মরদেহ উঠানের নিচে ফেলে শ্বশুরবাড়ির লোকজনকে জানান, ফিরোজাকে পাওয়া যাচ্ছে না। উঠানের ঝোঁপ থেকে মরদেহ উদ্ধার করে ফিরোজার পরিবার। এ ঘটনায় পরদিন সকালে নিহতের বাবা শামসুল দর্জি মিরাজ মিয়াকে প্রধান আসামি করে তিন জনের নামে দৌলতপুর থানায় মামলা করেন।দৌলতপুর থানার তৎকালীন এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবু তালেব তদন্ত শেষে মিরাজকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৪ এপ্রিল আদালতে চার্জশিট দেন। ১২ জনের স্বাক্ষ্য নেয়া শেষে আদালত এই রায় দেয়।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করছেন। তবে আসামি পক্ষের আইনজীবী মোঃ নজরুল ইসলাম উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা