বাউফলে লক ডাউনের প্রথম দিনে ২৬ জনকে জরিমানা
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধকল্পে দুইটি ভ্রাম্যমান মোবাইল টিম উপজেলার হাট বাজার গুলোতে জেল জরিমানা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমান দল দুটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী কসমেটিকস, মিস্টির দোকান, ইজিবাইক, হোন্ডা, ট্রলি ও চা দোকানী সহ এ নিউজ লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৫টা) ২৬ জনকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। ইউএনও জাকির হোসেন জানান, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি ও বাউফল থানার ওসি আল মামুন সরকারী নির্দেশ পালনে মাঠে কাজ করছে। সরকারি বিধি নিষেধ যারা অমান্য করছে তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এ বিধি নিষেধ যতদিন চালু থাকবে ততদিন মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই উপজেলায় অব্যাহত থাকবে। অপরদিকে সকাল থেকে সেনাবাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে জনগনকে ঘরে থাকার নির্দেশ দিলেও তারা কোন ব্যক্তি ও গাড়ী চালকদের জরিমানা করেননি।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা