কেশবপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোরের কেশবপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বুধবার (২৭ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সকালে সর্বপ্রথম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফফারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক, কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন আব্দুস সবুর।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান