কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গারহাট বাজারে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়েরউদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১টায় ভাঙ্গারহাট বাজার নিউমার্কেটে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে গোপালগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সোনালী ব্যাংক ঘাঘর বাজার শাখার ম্যানেজার জয়ন্ত পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্রীদাম চন্দ্র ওঝা, সহ-সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাবেক কলাবাড়ী ইউপি চেয়ারম্যান চারু চন্দ্র গাইন, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভীম চন্দ্র বাড়ৈ, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন।
আরো উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, কলাবাড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বাড়ৈ, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার কান্তি মধু, প্রফেসর আলাউদ্দিন হাওলাদার, অ্যাডভোকেট গুলজার হোসেন খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদারসহ অনেক।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied