ট্রান্সফরমার চোর ধরলেই ১ লক্ষ টাকা পুরস্কার
এবার চোর ধরতে অভিনব কৌশল অবলম্বন করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ। যে ব্যক্তি চোরকে ধরিয়ে দিতে পারবে তার জন্য নগদ ১লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।
সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বেশ কয়েকটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। মূল্যবান এই ট্রান্সফার হারিয়ে কৃষকেরা আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দিশেহারা হয়ে কৃষকেরা উপজেলা পরিষদে এসে অভিযোগ করে কান্নাকাটির মতো ঘটনাও ঘটেছে।
বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ উদ্বিগ্ন। কোন ভাবেই যেন এই চোরদের ধরা যাচ্ছে। রাতের আধারে চুরি করে তারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের সভাপতিত্বে আয়োজিত এক যৌথসভায় পল্লী বিদ্যুতের এজিএম ট্রান্সফরমার চুরির বিষয়টি আলোচনায় আনলে চোরকে ধরতে নগদ ১লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু জানান, ট্রান্সফরমার চুরি একটি জঘন্য কাজ। এতে করে যে কৃষকের চুরি যায় সে পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায় অপর দিকে আবাদ হুমকির মুখে সবচেয়ে বেশী ক্ষতি হয় কৃষক তথা সেচ মালিক ও বিদ্যুৎ গ্রাহকদের।। যে চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে নগদ ১লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি তাকে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধায় অগ্রাধিকার দেওয়া হবে।
ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়া ভুক্তভোগী ছালুয়াতলা গ্রামের কৃষক এমদাদুল হক জানান, আমার সেচ মেশিনের ৩টি ট্রান্সফরমারের মধ্যে ২টি গত ৩ জুলাই রাতে চুরি হয়ে যায়। এতে করে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার সেচ মেশিনের আওতায় প্রায় ৭০ একর জমি আবাদ করা এখন হুমকির মুখে রয়েছে।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার