ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ১২:৫৪

পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার রাতে বাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের কাশিনাথপুরে বেঙ্গল মিট এলাকার কড়িয়াল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের আবু সাঈদ (৫৫), তার ছেলে তাওহিদ (৪) এবং আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রওজা (৫)।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, তারা পরিবারসহ 
কড়িয়াল এলাকায় দাওয়াত খেয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় পাবনা থেকে ঢাকাগামী একটি বাস যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে সাত যাত্রীই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে রাতে তাদের অবস্থার অবনতি হলে তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়।
মধুপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আব্দুল কাসেম আজাদ জানান, বাসের চালক বাস নিয়ে পালিয়ে  গেছে। 
নিহতদের সবাইকে পিএমসিএইচের মর্গে রাখা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন