নাজিরপুরে সাংবাদিককে পেটাল কৃষি কর্মকর্তা
পিরোজপুরের নাজিরপুরের দৈনিক আমাদের সময় পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদারকে পিটিয়ে গুরুত্বর যখম করেছে নাজিরপুর উপজেলার উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নিতিশ কুমার হালদার। জানা যায়, তিনি উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত নিত্যলাল হালদারের ছেলে। দীর্ঘ দিন যাবৎ তিনি এই উপজেলায় কর্মরত আছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলার কাঁঠালিয়া নামক গ্রামে।
এ বিষয়ে জ্যোতিষ চন্দ্র হালদারের স্ত্রী পাপড়ি মন্ডল জানান, আমার স্বামীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাগান বাড়ি দেখাশোনার কাজে গেলে তিনি দেখতে পান ওই কৃষি কর্মকর্তা তাহার কৃষান দিয়ে জ্যোতিষ চন্দ্র হালদারের জায়গায় অবৈধ ভাবে সুপারি গাছ রোপন করিতেছে আমি দেখে তাকে জিজ্ঞেস করিতে গেলে ওই কৃষি কর্মকর্তা আমাকে গালিগালাজ করে এবং মারধর করে, আমার ডাক চিৎকার শুনতে পেয়ে আমার স্বামী ঘটনা স্থলে পৌছালে, কৃষি কর্মকর্তা তার মাথায় লাঠি দিয়ে আঁঘাত করে গুরুত্বর ভাবে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদের দু’জনকেই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এব্যাপারে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নিতিশ কুমার হালদার জানান আমরা কোন মারামারি করি নাই বিষয়টি মিথ্যা বলে অস্বীকার করেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরার সঙ্গে কথা হলে তিনি জানান, আসলে বিষয়টি আমি জানি না, আমার জানামতে তারা আপন দুই ভাই, তাদের পারিবারিক বিবাদ নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এটি হতে পারে তাহাদের কোন পারিবারিক বিষয়।
এবিষয়ে ডাঃ দ্বিপান্নিতা দেবনাথ জানান, তাহার মাথায় আঁঘাত রয়েছে আমরা তাকে পরীক্ষার জন্য এক্সরে দিয়েছি এখন ও রিপোর্ট আসেনি, তবে আশাকরা যায় তিনি শঙ্কামুক্ত রয়েছেন।এবিষয়ে নাজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, আমি এখন পর্যন্ত এ বিষয়ে কোন সংবাদ পাই নাই তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত