ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দক্ষ চালক তৈরি করতে সরকার কাজ করছে: শাজাহান খান এমপি


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:৫১

পাবনায় মোটর শ্রমিক ইউনিয়নের এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, ৫ লাখ দক্ষ চালক তৈরি করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘুষ ছাড়া বিনা পয়সায় লাইসেন্স দেয়ারও পরিকল্পনা নিয়েছে সরকার। হাইওয়ে পুলিশ, পুলিশ,  বিআরটিএকে দক্ষ ও জনবল বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ এবং সচেতন করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাহজাহান খান এমপি বলেন, মহাসড়কে গাড়ি চালকদের বিশ্রামের জন্য দেশে সবচেয়ে বড় চারটি হাইওয়ে টার্মিনালের কাজ চলছে। রাস্তা পরিস্কার রাখা এবং ফুটপাত দখলমুক্ত করে চলাচলের উপযোগী রাখার আহবান জানিয়ে তিনি বলেন, কোন ধরণের অশ্রমিক এই ইউনিয়নের সদস্য থাকতে পারবেন না। একইসাথে কোন ধরণের চাঁদাবাজি করা যাবেনা। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। 
শাজাহান খান আরো বলেন, পরিবহন সেক্টর হচ্ছে বাংলাদেশে সব চেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে খাটো কওে দেখা চলবে না। খালেদা জিয়া পরিবহন সেক্টরকে জ্বালাও পোড়াও করেছিলেন। তা পরিবহন শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছে। একটি গণতান্ত্রিক নিয়মের মাধ্যমে শ্রমিক ফেডারেশনের নির্বাচন হবে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নে আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সরদার মিঠু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন পাবনা পৌরসভার মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক কামিল হোসেন প্রমুখ। 
পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলামকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা করেন শাজাহান খান। তারা আগামী তিনমাসের মধ্যে সবাইকে নিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের আয়োজন করার পরামর্শ দেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন