ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জে ধর্মপাশায় কিশোরীর মৃত্যু


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৯-৭-২০২২ বিকাল ৬:৮
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের সোনাজানা গ্রাম থেকে পার্শ্ববর্তী হলিদাকান্দা গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রলারের ইঞ্জিনে শাড়ি পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম কোহিনূর আক্তার। সে সোনাজানা গ্রামের শাহজাহান মিয়ার ভাগ্নী ও জামালগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের শামসু মিয়ার মেয়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সদর ইউনিয়নের শয়তানখালী খালে ট্রলারের ইঞ্জিনে শাড়ি পেঁচিয়ে সে গুরুতর আহত হয়েছিল।
ছোটবেলায় কোহিনূর আক্তারের বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর থেকেই কোহিনূরকে শাহজাহানা মিয়াই লালন পালন করেন। কোহিনূরের মা কাজের সন্ধ্যানে ঢাকায় চলে যায়। কোহিনূর বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারে করে সবার সাথে সোনাজানা থেকে বরপক্ষের হয়ে হলিদাকান্দায় কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের যাচ্ছিল। এ সময় কোহিনূর ট্রলারের ইঞ্জিনের কাছাকাছি বসায় ইঞ্জিনের বিকট শব্দে তার খারাপ লাগছিল। তাই সে জায়গা পরিবর্তন করতে গেলে ইঞ্জিনে তার শাড়ির আচল আটকে যায়। ইঞ্জিন বন্ধ করতে করতে কোহিনূর মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা এবং শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্য হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার