ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ২৯-৭-২০২২ বিকাল ৬:৮
বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর। আবার বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে চলে গেলেন। এই হেলিকপ্টারের উঠানামা দেখতে স্থানীয় জনগণের ছিল ব্যাপক ভীড়। বরযাত্রী এবং আত্মীয় স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখা উৎসুক জনগণই ছিল বেশী। 
 শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা হেলিপ্যাডে এসে অবতরণ করে একটি হেলিকপ্টার। হেলিকপ্টারে বর সেজে এসেছিলেন পাশর্^বর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হায়দার মিয়ার ছেলে কানাডা প্রবাসী অপু সুলতান। 
অপু সুলতানের সাথে বিয়ে হয় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন হোসেন বাচ্চুর মেয়ে জিনিয়া হোসেন জেরিনের। 
আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু এই বিয়েতে এক ব্যতিক্রমী আয়োজন করেন। বিয়েতে আত্মীয় স্বজন ও দলীয় নেতা-কর্মী মিলে প্রায় ৩হাজার লোককে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু কারো কাছ থেকেই নেওয়া হয়নি কোন উপহার। বিয়ের দাওয়াতের সময়েই প্রত্যেক অতিথিকে বিষয়টি জানিয়ে দিয়েছিলেন সুমন হোসেন বাচ্চু। 
সুমন হোসেন বাচ্চুর ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা বলেন, জেরিন আমাদের পরিবারের খুব আদরের মেয়ে। আমাদের পূর্বে থেকেই ইচ্ছা ছিল খুব ধূমধাম করে জেরিনের বিয়ের অনুষ্ঠান করার। আল্লাহতালা আমাদের সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা আমাদের কন্যার জন্য সকল অতিথির কাছ থেকে উপহার হিসেবে শুধু দোয়া চেয়েছি। সকলের দোয়ায় আল্লাহ যেন আমাদের মেয়ে ও জামাইকে সুখে শান্তিতে রাখেন।
বর অপু সুলতান বলেন, আমার পিতার স্বপ্ন ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। আল্লাহতালা আমার বাবার স্বপ্ন পূরণ করেছেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা