ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৯-৭-২০২২ বিকাল ৬:১৬

জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সামপনী অনুষ্ঠান আজ শুক্রবার (২৯ জুলাই) সকালে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, মৎস্য খাত জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখাত দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। একথা এখন বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, এখনও সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় বিষ দিয়ে মাছ মারা হচ্ছে। যে কোন মূল্যে মাছ উৎপাদনে ক্ষতিকর বিষ ও পুশ  থেকে বিরত থাকতে হবে। পদ্মা সেতুর কারণে এ অঞ্চলের প্রবৃদ্ধি বাড়বে। এই অঞ্চলের কৃষি এবং মৎস্যতে অনেক উন্নতি হয়েছে। মাছ উৎপাদন আরো বৃদ্ধি করতে হলে গবেষণাকে বেশি প্রাধান্য দিতে হবে। সরকার পরীক্ষামূলক ভাবে ভেনামি চিংড়ি চাষে অনুমতি দেওয়ায় এর উৎপাদন ভাল হবে বলে তিনি আশা করেন।

খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের অধ্যাপক ড.খন্দকার আনিছুল হক, কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক আবু ছাইদ ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন এর সিনিয়র সহসভাপতি এস হুমায়ুন কবির। স্বাগত জানান জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠানে চিংড়িচাষি, মৎস্যচাষি, উদ্যোক্তা প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার