ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে ৩৩ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারি গ্রেফতার


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ১:৪০

গাজীপুরের শ্রীপুরে ৩৩ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১-এর সদস্যরা। শুক্রবার (২৯ জুলাই) রাতে শ্রীপুর পৌরসভার শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলো- নরসিংদীর মৃত আবুল কাশেমের স্ত্রী মাসুদা ওরফে মাকসুদা বেগম (৩৫), গাইবন্ধার মৃত লুৎফর রহমানের স্ত্রী লাভলী বেগম (২৭) এবং গাজীপুরের ছানোয়ার হোসেনের মেয়ে লাবনী আক্তার (১৯)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।         

র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ জানান, কতিপয় মাদক ব্যবসায়ী জেলার কাপাসিয়া থেকে মাদকের একটা বড় চালান নিয়ে যাত্রীবাহী সিএনজিযোগে পাশের শ্রীপুর উপজেলায় প্রবেশ করছে- এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন ব্রাদার্স ইলেকট্রো মিডিয়া দোকানের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় সড়কে চলাচলকারী একটি সিএনজি তল্লাশি করলে ৩৩ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।   

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে। শনিবার (৩০ জুলাই) সকালে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা