ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ৪:৫৮
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের পাশে শহীদ বরকত স্টেডিয়ামের বিপরীত দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের পরিচালনায় সভার শুরুতে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিক ও সদস্যের রুহের মাগফিরাত কমনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সাধারণ সম্পাদক ২০২১-২২ মেয়াদে বার্ষিক প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সকল সদস্য বার্ষিক প্রতিবেদন সকলের উপস্থিতিতে উপস্থাপন করার জন্য সাধারণ সম্পাদককে সমর্থন জানিয়ে প্রদিবেদন অনুমোদন করেন। 
 
সাধারণ সম্পাদক দুপুর ১টায় উন্মুক্ত আলোচনার জন্য প্রস্তাব করলে সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহম্মদ, সদস্য আতিকুর রহমান, মোয়াজ্জেম হোসেন সভায় তাদের বক্তব্য তুলে ধরে পরামর্শ ও মতামত পেশ করেন।
 
সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিততে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বার্ষিক সাধারণ সভা সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য কোষাধ্যক্ষ আবিদ হোসেন বুলবুল, দপ্তর সম্পাদক সাদেক আলী, সদস্য কাজী মোহাম্মদ মকবুল হোসেনসহ অন্য সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’