পিরোজপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা
শুক্রবার (২৯ জুলাই) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে (বোথলা সংলগ্ন) দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করায় লাভলু (৪৮) নামে এক ব্যক্তির আংশিক লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই গৃহবধূর সঙ্গে পশ্চিম পশারীবুনিয়া গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে মুদি দোকানি লাভলু হাওলাদারের পরকীয়া সম্পর্ক তৈরি হয় এবং স্বামীর অনুপস্থিতিতে রাতের আঁধারে প্রায়ই ওই গৃহবধূর সঙ্গে সে দেখা করত। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। শুক্রবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ কৌশলে তার পুরুষাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে পোচ দিয়ে কেটে ফেলার চেষ্টা করে এবং কুপিয়ে আহত করে।
আহত লাভলুর চাচা মিলন হাওলাদার জানান, লাভলুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ওই গৃহবধূ নিজেকে মামলা থেকে বাঁচাতে ভান্ডারিয়া থানায় মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছেন।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফারুক আলম জানান, ওই গৃহবধূর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত