পিরোজপুরে ব্যবসায়ীর দোকানের সামনে থেকে তেলের ব্যারেল চুরি, থানায় অভিযোগ
পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের হুলারহাট বন্দরের ৪ ব্যবসায়ীর দোকানের সামনে থেকে তেলের ব্যারেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে হুলারহাট বন্দরের ব্যবসায়ীদের দোকানের সামনে থেকে ভোজ্যতেল ও জ্বালানি তেলভর্তি ১১টি ব্যারেল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ৪টার দিকে হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে ভোজ্যতেল ও জ্বালানি তেলভর্তি ১১টি ব্যারেল কয়েকজন একটি পিিআপে করে এসে তুলে নিয়ে চলে যায়। ১১ ব্যারেল ভোজ্যতেল ও জ্বালানী তেলের বাজার মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার জানান, রাত আনুমানিক ৪টার দিকে একটি পিকআপে করে কয়েকজন এসে তেলের ব্যারেল তুলে নিয়ে চলে যায়। বন্দরে টহল পুলিশের নজরদারির অভাব রয়েছে। বন্দরের ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত