তজুমদ্দিনে জুয়াড় আসর থেকে আটক ৬
ভোলার তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেছে। শনিবার (৩০ জুলাই) রাত ২টার দিকে শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ শম্ভুপুর গ্রামের জনৈক মোস্তফা মিয়ার বাড়িতে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আজ রোববার (৩১ জুলাই) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, তজুমদ্দিন থানার এসআই শামীম সর্দারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ শম্ভুপুর গ্রামের জনৈক মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় জুয়া খেলারত ৬ জনকে আটক করেন তারা।
আকট ব্যক্তিরা হলেন- দক্ষিণ খাসেরহাটের ৫নং ওয়ার্ড এলাকার মো. শাহিন (২৪) পিতা- মো. কামাল, মো. আলামীন (২৫), পিতা- মো. শাহজাহান, মো. জাকির (২৫), পিতা- আ. রব, চাঁদপুর শায়েস্তাকান্দি ৯নং ওয়ার্ডের মো. লোকমান (৩০), পিতা- মো. ইউনুচ, আড়ালিয়া ৭নং ওয়ার্ডের মো. শহিদুল (২২), পিতা- মো. নূরনবী, লামছি শম্ভুপুর ৭নং ওয়ার্ডের মো. ফরিদ উদ্দিন (৩৮), পিতা- ছায়েদুল হক চৌকিদার।
এ সময় গ্রেফতার ব্যক্তিদের জুয়া খেলার স্থান হতে ৩৫ হাজার ৭০০টাকা, জুয়া খেলারত খোলা ৫২টি তাস, ৫টি তাসের প্যাকেট আলামত হিসেবে জব্দ করা হয়।
এসআই শামীম সর্দার জানান, জুয়া আইনের ১৮৬৭ সালের ৪ ধারার তজুমদ্দিন থানার নন-এফআইআর প্রশিকিউশন ১৭/২২, তাং-৩১/০৭/২০২২ দাখিলপূর্বক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied