ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ সমাবেশ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ২:৯

অব্যাহত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) সকালে শহরের ব্যাংকপাড়াখ্যাত ডাকঘর সড়ক অবরোধ করে জেলা বিএনপি এ সমাবেশ করে। সপ্তাহের প্রথম দিন হওয়ায় সড়ক আটকে সমাবেশ করায় সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষ ও ব্যাংকে আসা লোকজনের।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের জেলা সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু।

বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য অ্যাড. আবুল কালাম আকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মাদ, জেলা ছাত্রদলের তানজিদ হাসান শাওন, মহিলা দলের অ্যাড. রহিমা আক্তার হাসি প্রমুখ।    

এ সময় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আর কিছুদিন ক্ষমতায় থাকলে এ দেশের সকল উন্নয়নের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সরকারপ্রধান ও সরকারি দলের নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ নিঃস্ব-কপর্দকহীন হয়ে পড়েছে আর উন্নয়নের নামে তাদের নেতাকর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তাই সবাইকে সরকারের পতনে এক দফার আন্দোলনে নামতে হবে। 

এজন্য নেতাকর্মীদের প্রস্ততি নেয়ার আহ্বান জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত সকলকে ওই আন্দোলনে নামতে অঙ্গীকার ও শপথ পাঠ করান।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত