মিরসরাইয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সৌদি প্রবাসীর সংবাদ সম্মেলন
চট্টগ্রামের মিরসরাইয়ে এক সৌদি প্রবাসী তার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৩১ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৬নং সাহেরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিউল্লাহর ছেলে ভুক্তভোগী নাছির উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘ ১৯ বছর জীবিকার তাগিদে প্রবাসে জীবনযাপন করে আসছি । গত কয়েক মাস আগে ছুটিতে দেশে বেড়াতে আসি। গত ২৩ জুলাই একই এলাকার নিহত সাবেক ইউপি সদস্য কাশেম এর স্ত্রী ফাতেমা বেগম এবং তার ছেলে তারেক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আমার বাড়ীতে এসে আমার পরিবারের উপর হামলা করার চেষ্টা করে। তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে স্থানীয়রা এগিলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা আমাকে জানে মেরে ফেলবে এবং আামার প্রবাস যাওয়া বন্ধ করে দেবে বলে হুমকি ধুমকি প্রদান করে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত ইউপি সদস্য কাশেম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য বেলাল আমার নিকটাত্মীয় হয়। আত্মীয়তার সুবাধে তাদের পরিবারের সদস্যগণ আমার বাড়ীতে যাতায়াত করে। এর জের ধরে কাশেম মেম্বারের পরিবারের লোকজন আমার পরিবার এবং আমাকে সন্দেহ করে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। আমি একজন প্রবাসী হিসেবে বর্তমানে আমার প্রবাস যাত্রা অনেকটা অনিশ্চি হয়ে যাচ্ছে। বর্তমানে আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছি। এছাড়া আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার করা হচ্ছে। আমি আপনাদের লেখনির মাধ্যমে আইনগত প্রতিকার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয় মিরসরাই থানায় সাধারণ ডায়েরী করতে গেলে পুলিশ ডায়েরী গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দে।
বিষয়টি ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী অবগত রয়েছেন বলে জানান।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, তারা আমার কাছে এসেছে। আমি বলেছি প্রাথমিক তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied