ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে বড়শিতে ধরা পড়ল ১০০ কেজি ওজনের সামুদ্রিক শুশুক মাছ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৪:১৯
টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে বড়শিতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিরল প্রজাতির সামদ্রিক মাছ শুশুক। সমুদ্রের দূর্লভ মাছ নদীতে ভেসে লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। একনজর শুশুক মাছটি দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন। রোববার (৩১ জুলাই) ভোরে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবকের বড়শিতে ধরা পড়ে শুশুক মাছটি। সেন্টু টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আমজাদ আলীর ছেলে।
 
এলাকাবাসী জানান, রোববার ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবক সন্ধ্যা রাতে বোয়াল মাছ মারা বড়শি (জিয়ালা বড়শি) নদীতে ফেলে আসে। বড়শি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ বড়শিতে আটকে যায়। ওই যুবক মাছটি খুলে আনার জন্য যায়। এ সময় আকস্মিক ভাবে বিশাল আকৃতির শুশুক মাছ বড়শিতে আটকে যাওয়া বোয়াল মাছটিকে গিলতে গিয়ে আটকে যায়। পরে সেন্টু মাছটি দেখে ভয় পেয়ে ডাক চিৎকার করতে থাকে। এ সময় তার চিৎকার শুনে নদীপাড়ের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় জনতার সহায়তায় মাছটি ডাঙ্গায় তুলে আনা হয়। এরপর শুশুক মাছটি স্থানীয় জাঙ্গালিয়া বাজারে নেয়া হয়। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনসহ দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ শুশুক মাছটি দেখতে সেখানে ভিড় জমান।
 
সেন্টু মিয়া বলেন, শনিবার সন্ধ্যা রাতে বোয়াল মাছ মারা বড়শি (জিয়ালা বড়শি) নদীতে ফেলে আসি। বড়শি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ বড়শিতে আটকে যায়। এ সময় ওই বোয়াল মাছটি আনতে যান তিনি। এ সময় আকস্মিকভাবে বিশাল আকৃতির শুশুক মাছ বড়শিতে আটকে যাওয়া বোয়াল মাছকে গিলে ফেলে। ওই মাছটি দেখে আমি ভয় পেয়ে ডাক-চিৎকার শুরু করি। এ সময় আমার চিৎকার শুনে নদীপাড়ের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় জনতার সহায়তায় মাছটি ডাঙ্গায় তুলে আনা হয়।
 
সেন্টু আরো বলেন, শুশুক মাছটির ওজন আনুমানিক ১০০ কেজি হবে। ভোরে জাঙ্গালিয়া বাজারে নেয়া হলে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় কয়েকজন।
 
ক্রেতা ইসমাইল মিয়া জানান, মাছটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নেয়া হয়েছে। পরে আমরা কয়েকজন মিলে মাছটি ভাগ করে নিয়েছি।
 
এ বিষয়ে নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাছুম বিল্লা জানান, মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। সংবাদ পেয়ে আমরা বাজারে যাই। তবে এর আগেই স্থানীয়রা সেটি কিনে ভাগাভাগি করে নিয়ে যান।
 
তিনি আরো জানান, যদি জীবিত থাকত তাহলে আমরা উদ্ধার করে অবমুক্ত করতাম। এটি মারা, ধরা ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। এ ধরনের মাছ শিকার থেকে বিরত থাকতে আমরা স্থানীয়দের সতর্ক করে দিয়েছি।

এমএসএম / জামান

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা