ডিজিটাল ডেটা সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রযুক্তিগত তথ্য উপাত্ত নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ডেটা সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে। রবিবার সকালে গাজীপুর কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ও ফেলিসিটি আইডিসি লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন ও বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, আমরা ১.৪ বিলিয়ন ডলার আইসিটি সেক্টর থেকে রপ্তানী আয় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে ৯২টি হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছেন তা সম্পন্ন হলে আশা করছি আগামী ২০২৫ সালের মধ্যে ৩০লাখ তরণ-তরুনী কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। এই যে আমাদের ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী যারা প্রতিনিয়ত তথ্য উপাত্ত তৈরি করছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, অথবা ব্যাংকিং সেক্টরে ব্যবহার করছে, সেই সকল তথ্য উপাত্তের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সকল ব্যক্তি এবং সকল প্রতিষ্ঠান এবং সরকার ও রাষ্ট্রের সকল তথ্য-উপাত্ত যাতে বাংলাদেশের মাটিতে সংরক্ষিত হয় তার জন্যই আমরা ডিজিটাল ডেটা প্রটেকশন অ্যাক্ট আমরা প্রণয়ন করতে যাচ্ছি। যার ফলে আমাদের বাংলাদেশের নাগরিক ও সরকারের তথ্য, রাষ্ট্রের তথ্য প্রতিষ্ঠানের তথ্যগুলো আমরা বাংলাদেশেই রাখতে পারবো এবং বিদেশী কোম্পানীগুলো আমাদের কোন নাগরিকের বা প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া কোন তথ্য উপাত্ত ব্যবহার করতে পারবে না।
এসময় মন্ত্রী আরও বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ধাপে ধাপে শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর, মেধানির্ভর ডিজিটাল অর্থনীতির দিকে যাচ্ছি।বঙ্গবন্ধু হাইটেক সিটি বিষয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৮২ জন বিনিয়োগকারীকে সুযোগ দেওয়া হয়েছে। এরমধ্যে দুটি ডেভলপমেন্ট কোম্পানি। এরা মোট ৫৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এখানে বিনিয়োগকারীদের উদ্ভুদ্ধ করতে কর মওকুফ এবং বিদেশে পণ্য রপ্তানিতে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায়, ফেলিসিটি আইডিসির সিইও শারফুল আলম, টেকনোসিটির সিইও মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বাংলাদেশের বাংকের জেনারেল ম্যানেজারসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তার ও বিনিয়োগকারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied