বশেমুরকৃবি'তে ৫ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যাটিসটিক্যাল এনালাইসিস অব ক্লাইমেট চেঞ্জ প্রজেকশন’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, এই প্রশিক্ষণটি সময়োপযোগী একটি প্রশিক্ষণ। এর মাধ্যমে এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনের প্রভাবের ভবিষ্যৎবাণী করা যাবে এবং সে অনুযায়ী আগাম প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস এবং প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ৭ জন বিজ্ঞানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied