ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ১২:১১

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) কার্যালয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই রবিবার সকাল  সাড়ে ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত  প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্পের আয়োজনে ও বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র নিজস্ব তহবিলে দুঃস্থ,অসহায় ও হতদরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে অনুষ্ঠিত এই ক্যাম্পে রোগী দেখা হয়। রোগী দেখেন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),সহকারী সার্জন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা ও সংযুক্তি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ওমর ফারুক শিমুল। ক্যাম্পে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র  ভর্তিকৃত দুঃস্থ,অসহায়, পথ শিশু,কর্মজীবি শিশু ও হতদরিদ্র পরিবারের ১শ জন রোগী দেখা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র নির্বাহী পরিচালক গাজী মোঃ করিম বকস্,সমন্বয়কারী মো. মহসীন আলী, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্পের প্রধান ও বিপিএস’র উপ-পরিচালক আশরাফুল আলম পলাশ, প্রোগ্রাম অফিসার নার্গিস খাতুন, মনিটরিং অফিসার নজিবুর রহমান,অফিস সহকারী রোকসানা খাতুন সহ সকল স্টাফবৃন্দ।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন