ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিখোঁজ ব্যাংক কর্মকর্তাকে ৫ দিন পর ঢাকা থেকে উদ্ধার 


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৭:২২

গাইবান্ধা পলাশবাড়ীর সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ান (৩১) নিখোঁজের ৫ দিন পর ঢাকার আদাবর থানা এলাকার একটি বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। ব্যাংক কর্মকর্তা স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। বৃহস্পতিবার (১ জুলাই) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, গত ২৪ জুন বিকেলে নিজের বিয়ের কেনাকাটার জন্য আবু সুফিয়ান গোবিন্দগঞ্জে যান। পরে তিনি রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি ফিরতে দেরি হবে বলে বিষয়টি পরিবারের লোকজনকে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান বাড়িতে ফিরে না ‍এলে তার ভগ্নিপতি জাহিদুর রহমান বাদী হয়ে গত ২৫ জুন পলাশবাড়ী থানায় তার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করেন। এরপর থেকেই গাইবান্ধা জেলা পুলিশ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে নিখোঁজ আবু সুফিয়ানকে বুধবার (৩০ জুন) ঢাকার আদাবর থানার রোড নয় ৩-এর ৩১নং বাড়ির নিচতলা থেকে উদ্ধার কর‍া হয়। 

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার নিজ বিবাহের আগের দিন গোবিন্দগঞ্জে কেনাকাটা করতে যাওয়ার পর বিভিন্ন মানসিক টেনশনে সিদ্ধান্তহীনতায় পড়ে নিজেই মোবাইল ফোন বন্ধ করে মাইক্রোযোগে ঢাকায় চলে যান এবং স্বেচ্ছায় আত্মগোপন করেন বলে জানান ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান। 

জামান / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল