নবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ
রৌদ্রকরোজ্জ্বল আলো ঝলমলে সকালে একঝাঁক মেধাবী নবীন এমবিবিএস শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের স্বপ্নময়ী চোখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়।
সোমবার রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮ টায় কলেজের ব্যারিস্টার রফিক-উল হক মিলনায়তনে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সী, উপদেষ্টা তাজুল ইসলাম, অধ্যাপক ডা. মাহমুদা বেগম, অধ্যাপক ডা. সালমা আক্তার, অধ্যাপক ডা. আফজালুন্নেসা বিনতে লুৎফর, অধ্যাপক ডা. এ আর এম লুৎফুল কবীর প্রমূখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা।
অধ্যাপক ডা. আফিকুর রহমান নবীন ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘নবীন বরণ অনুষ্ঠান তোমাদের জন্য একটি স্মরণীয় দিন। এমবিবিএস পড়ার মাধ্যমে তোমরা তোমাদের বডির ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ। ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানব সেবার সুযোগ পাওয়া যায়। তাই ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, ‘মেডিকেলে পড়ালেখা হলো লেগে থাকার গল্প। তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড় তবে তুমি সফল হবে। মেডিকেলের পড়াটাকে এনজয় করতে হবে। মেডিকেল কলেজ হলো মানুষ তৈরির কারখানা। এই কারখানা থেকে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।’
উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ৯০ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪৭ দেশী ও ৪৩ জন বিদেশী শিক্ষার্থী।
এমএসএম / এমএসএম
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল