ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাঘায় চলছে বৃষ্টিস্নাত লকডাউন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৭:৪৯
দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে রাজশাহীর বাঘায় হচ্ছে বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টি হওয়াতে বাঘা পৌরসভার রাস্তাঘাটে পানি জমে একাকার। কোনো যানবাহন বা লোকজন চলাচল করতে দেখা যায়নি। দিনটি বৃষ্টিস্নাত ও লকডাউন হওয়ায় খোলেনি কোনো দোকানপাট। বাইরে অযথা কোনো মানুষকে ঘোরাফেরা করতেও দেখা যায়নি। অবশ্য ‘কঠোর বিধিনিষেধ’ বাস্তবায়নে কড়া অবস্থানে রয়েছে বাঘা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
বৃহস্পতিবার (০১ জুলাই) মাসের প্রথম দিনে সকাল ৬টা থেকে শুরু হওয়া ২১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের তৎপর দেখা গেছে।উপজেলার  মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বৃষ্টি অপেক্ষা করে উপস্থিতিতে দেখা গেছে।
 
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য এ সময় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন। গত বছর দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর বিধিনিষেধ দেয়া হলে সে সময়ও সেনা মোতায়েন হয়েছিল।
 
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত সোমবার থেকেই সারা দেশে গণপরিবহন, শপিংমল, মার্কেটসহ বেশ কিছু কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
 
সম্প্রতি দেশের করোনা মহামারী পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত কয়েক দিনে করোনায় দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে। রাজশাহী ও খুলনা জেলার হাসপাতালগুলোতে শয্যা ঘাটতি দেখা দিয়েছে।

এমএসএম / জামান

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস