দোয়ার মাধ্যমে শোকের মাসের কর্মসূচি শুরু
ঢাকার সাভারে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা১ মিনিটে আগস্টের প্রথম প্রহরে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।
সাভার মডেল থানা চত্বর মিলনায়তনে এই দোয়ার আয়োজন করা হয় । এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টে নিহতদের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
দোয়া আয়োজনে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, পিপিএম। এ সময় ১৫ আগস্ট দিনব্যাপী ও পুরো মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধুসহ ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে নির্মমভাবে নিহতদের আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পুরো পরিবারের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় এক মাওলানা।
এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলাম , সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, ট্যানারি ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এসএম নূরুল কাদির সৈকতসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied