দূর্যোগ ব্যবস্থানা প্রকল্পের প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি অকেজো
বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে ব্রীজ কালভার্ট নির্মান প্রকল্পের আওতায় ও সরিষাবাড়ী উপজেলা দূর্যেগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে ২০১৫-১৬ইং অর্থ বছরে সাতপোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বালিয়া ব্রীজ পাড় পর্যন্ত রাস্তার উপর দিয়ার কৃষ্ঞাই চাকী বাড়ী খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্য ২৩লক্ষ ৪৫ হাজার ৬'শ ৬৯ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি দীর্ঘ দিন যাবৎ অকেজো অবস্থায় রয়েছ বলে জানা যায়। সাতপোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বালিয়া ব্রীজ পাড় পর্যন্ত ঝিনাই নদীর তীরবর্তী রাস্তাটির বিভিন্ন স্থান ভেঙ্গে নদী গর্ভে বিলীন হওয়ায় জন চলাচল অযোগ্য হয়ে যাওয়ায় দিয়ার কৃষ্ঞাই চাকা বাড়ী ব্রীজটি অকেজো হয়ে পড়ে।
গতকাল বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় চাকী বাড়ী খালের উপর নির্মিত ব্রীজটির গোড়া হতে দক্ষিণ দিকে বয়ে যাওয়া রাস্তাটি প্রায় সম্পূর্ণ নদী গর্ভে চলে গেছে। ঝোপ ঝাড় আর আগাছা হলো ওই রাস্তাটির সঙ্গীঁ। ঝোপ ঝাড় বেষ্টিত ভঙ্গুর রাস্তা দিয়ে দীর্ঘ দিন যান ও জন চলাচল না থাকায় গুরুত্ব পূর্ণ রাস্তাটি অকেজো হওয়ার ফলে ব্রীজটিও রয়েছে অকেজো। জন চলাচল না থাকায় নিরিবিলি পরিবেচশ ব্রীজটির পাশে মাঝে মধ্যেই মাদক সেবী ও বাজে লোকদের আগাগোনা রয়েছে বলেও জানা যায়।
মাইজ বাড়ী ব্রীজ হতে ডোয়াই চাপার কোণা বালিয়া বলার দিয়ারসহ কয়েকটি গ্রামের হাজার মানুষ ওই রাস্তায় জরুরী প্রয়োজনে সহজেই স্বল্প সময়ে উপজেলা পরিষদ-প্রশাসনিক কাজ বা চিকিৎসা সেবা নিতে আসতো। গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের অভাবে অকেজো হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে ওই সব গ্রামের মানুষগুলো। এ ছাড়াও জাতীয় পার্টির সাবেক সাংসদ মামুনুর রশীদ জোয়ার্দ্দার এর সময়ে তাঁর বাড়ীর উত্তর পাশে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় নির্মিত ব্রীজটি নির্মানের এক বছরের মধ্যেই দেবে যায়। ব্রীজটির দু পাশেই রাস্তা ভেঙ্গে যাওয়ায় ওই ব্রীজটিও প্রায় ব্ঢ়বহার অনুপোযোগী হতে চলেছে।
সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট স্থানীয় জনগণের দাবী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জন দসর্ভোগ লাগবের।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied