ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সিআইএফটিআইএস-২০২২ মেলার উল্লেখযোগ্য দিক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১:৪০
চলতি বছরের ‘চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্যমেলা’ আগামী ৩১ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বেইজিং জাতীয় সম্মেলনকেন্দ্র ও শৌকাং পার্কে অনুষ্ঠিত হবে।
 
বিশ্বব্যাপী সেবা বাণিজ্যিক খাতে সিআইএফটিআইএস হল বৃহত্তম প্রদর্শনী। মেলার প্রতিপাদ্য- ‘সেবার সহযোগিতা উন্নয়ন বেগবান করা এবং সবুজ সৃজনশীলতার ভবিষ্যতকে স্বাগত জানানো’।
 
এবারের মেলার বৈশিষ্ট্য হলো: প্রথমত, প্রদর্শনীর এলাকা বেড়েছে। এবারের মেলায় প্রদর্শনীর মোট আয়তন ১ লাখ ৫২ হাজার বর্গমিটার এবং যা গত বছরের তুলনায় ২৬ হাজার বর্গমিটার বেশি।
 
দ্বিতীয়ত, পরিবেশগত পরিসেবার নতুন দিক প্রতিষ্ঠিত হয়েছে। এতে পরিবেশ সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি সঞ্চয়ের নতুন প্রযুক্তি ও ব্যবহার করা হবে।
 
তৃতীয়ত, ডিজিটাল বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উপাদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চতুর্থত, আন্তর্জাতিকীকরণের স্তর উন্নত করা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা ব্যবস্থা আরও গভীর করার প্রচেষ্টা করা হয়েছে।
 
এখন পর্যন্ত ৬৫টি দেশ ও অঞ্চল অন-লাইন বা অফ-লাইনে প্রদর্শনীতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
 
মেলা চলাকালে ১৬৩টি ফোরামের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৮৪টি বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান বা সংস্থা তাদের সাফল্য তুলে ধরবে। 
 
তাছাড়া ৭টি শীর্ষফোরাম আয়োজন করা হবে এবং চায়না সার্ভিস ট্রেড ডেভেলপমেন্ট রিপোর্ট, গ্লোবাল সার্ভিস ট্রেড ইনোভেশন ট্রেন্ড রিপোর্ট এবং ওয়ার্ল্ড ট্যুরিজম সিটিস ডেভেলপমেন্ট রিপোর্টসহ প্রভাবশালী রিপোর্ট প্রকাশিত হবে।
 
সূত্র: লিলি,চায়না মিডিয়া গ্রুপ

এমএসএম / এমএসএম

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি