লৌহজং ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার লৌহজং ফায়ার স্টেশন প্রঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সাগুফতা ইয়াসমিন এমিলি, সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-২ এবং মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্বাণের সানুগ্রহ অনুশাসনের অংশ হিসেবে এ দুটি ফায়ার স্টেশন নির্মাণ করা হয়েছে।
বিকেল ৩টার কিছু পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় ফায়ার সার্ভিসের ২১ জন চৌকস অগ্নিসেনার একটি কনটিনজেন্ট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।
অভিবাদন গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লৌহজং ফায়ার স্টেশনের নামফলক ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের রেপ্লিকা উন্মোচন করেন এবং বেলুন উড়িয়ে ফায়ার স্টেশন দুটির উদ্বোধন করেন। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে তথ্য বোর্ডের মাধ্যমে জানানো হয়, দেশের প্রতিটি উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ন্যূনতম ১টি করে ফায়ার স্টেশন নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে লৌহজং ও টংগিবাড়ী ফায়ার স্টেশন দুটি ‘১৫৬টি ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্প’-এর অধীনে নির্মিত। বি শ্রেণির এই ফায়ার স্টেশন দুটিতে ২৭ জন করে জনবল নিয়োজিত থাকবেন। তাঁরা এলাকার অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবেন।
এ দুটি ফায়ার স্টেশনের জন্য প্রাক্কলিত ব্যয় ছিল যথাক্রমে ৩ কোটি ৫০ লাখ ও ৪ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রতিটি ফায়ার স্টেশন ৩৩ শতাংশ জায়গার ওপর স্থাপিত। স্টেশন দুটির জন্য প্রয়োজনীয় গাড়ি-পাম্প ও সাজ-সরঞ্জাম বরাদ্দ করা হয়েছে। এখানে অগ্নিনির্বাপণের জন্য ১টি করে পানিবাহী গাড়ি, ১টি করে পাম্প টানা গাড়ি, ২টি করে ফায়ার পাম্প এবং বিভিন্ন অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) মোসাম্মৎ শাহানারা খাতুন, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল, মুন্সীগঞ্জ জেলার এসপি, ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালকগণ, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied