বরখাস্ত হলেন সরকারি রেল পরিদর্শক রমজান আলী
সরকারি রেল পরিদর্শক ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) সাবেক প্রধান প্রকৌশলী মো. রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত গত ৩১ জুলাইয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রমজান আলীকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনটিতে বলা হয়, যেহেতুে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর ১৬.০৮.২০২০ খ্রি. তারিখের ০৭নং মামলায় জনাব মো. রমজান আলী, সরকারি রেল পরিদর্শক, প্রাক্তন প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল, রাজশাহীর বিরুদ্ধে এজাহারে বর্ণিত অপরাধ তদন্তকালে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর চার্জশিট নং-১৭, তারিখ-২৩.০২.২০২১ খ্রি. বিজ্ঞ আদালতে দাখিল করার পর ঢাকা মহানগর কোর্টের মেট্রো মামলা নং-বি: ৮৬/২০২০ তারিখ: ২৫.০৪.২০২২. মোতাবেক মামলাটি আমলে নেয়া হয়েছে এবং যেহেতুে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারায় উল্লেখ রয়েছে- ‘কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকিলে, অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেফতার হইলে বা তাহার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্তরূপ আটক, গ্রেফতার বা অভিযোগপত্র গ্রহণের দিন হইতে তাহাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে। সেহেতু, জনাব মো. রমজান আলী, সরকারি রেল পরিদর্শক, প্রাক্তন প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল, রাজশাহী-কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারামতে ৩১:০৭.২০২২খ্রি. তারিখ হতে সাময়িক বরদাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে উক্ত কর্মকর্তা বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
এমএসএম / জামান
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
Link Copied