ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় পানি বাড়ায় আমন চাষাবাদে দুশ্চিন্তায় কৃষকরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:২৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তৃতীয় দফায় কয়েক দিন ধরে আবারও টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বাড়ছে। এছাড়া জেলার ঝিনাই, ধলেশ্বরী, বংশাই, লৌহজং ও এলেঙ্গা পৌংলী নদীতেও পাল্লা দিয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলার ভূঞাপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর ও গোপালপুর উপজেলার নিম্নাঞ্চলের আবাদি জমিতে আমান ধান চাষাবাদ ও রোপণ করা ধানের চারা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

প্রথম ও দ্বিতীয় দফায় বন্যায় আগাম জাতের আউশ ধানের বীজতলা পানিতে তলিয়ে পচে নষ্ট হয়ে যায়। তবে কিছু কিছু এলাকায় পচে না গেলেও তলিয়ে যাওয়ায় আশানুরূপ ধানের ফলন হয়নি বলে জানান কৃষকরা।

জেলা পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (৩ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত যমুনা নদীর পোড়াবাড়ী পয়েন্টে ৩১, ঝিনাই নদীর জোকারচর পয়েন্টে ২৯ ও ধলেশ্বরী নদীর এলাসীন পয়েন্টে ২২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও বংশাই নদী মির্জাপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার, লৌহজং নদীর টাঙ্গাইল সদর পয়েন্টে ৭ সেন্টিমিটার ও ফটিকজানী ভূঞাপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে যমুনাসহ জেলার সবগুলো নদ-নদীর পানি বিপদৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বড় ধরণের বন্যার সম্ভাবনা নেই।

জেলার ভূঞাপুর উপজেলার কয়েড়া গ্রামের কৃষক জুলহাস বলেন, দ্বিতীয় দফায় বন্যায় রোপণ করা আগাম জাতের আউশ ধান যমুনা নদীর পানিতে তলিয়ে যায়। কয়েক দিনের মধ্যে পানি কমে যাওয়ায় পচে নষ্ট হয়নি। কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় ধানের ফলন কম হবে। 

একই গ্রামের কৃষক মহর ও রাশেদ জানান, পানি কমে যাওয়ায় কিছু কিছু জমিতে ইতিমধ্যে আমন ধানের  রোপন শুরু হয়েছে। আবার অনেকে পাইজমসহ অন্যান্য জাতের বীজতলা করছে। কিন্তু আবারও যে হারে নদীতে পানি বাড়ছে এতে করে নিম্নাঞ্চালে পানি প্রবেশ করলে ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে। 

এ প্রসঙ্গে ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির জানান, সম্প্রতি গেল বন্যার পানিতে এ উপজেলায় বিভিন্ন এলাকায় আগাম জাতের আউশ ধানের বীজতলা ও রোপন করা ধানে চারার ব্যাপক ক্ষতি হয়েছে। কিছুদিন ধরে যমুনা নদীতে আবারো পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে নিম্নাঞ্চালে আমন ধানের বীজতলা ও রোপনকৃত ধানের চারা তলিয়ে যাওয়ার আশঙ্কা করছি। কয়েক দিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে হাইব্রিড জাতের ধানবীজ ও কীটনাশক প্রদান করা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন