কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে আদালতে ব্যাখ্যা দাখিলের নির্দেশ
দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. শামীম রেজা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের কাছে রাজস্ব প্রকল্পের তথ্য চাইতে গেলে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ওই সাংবাদিককে তার রুমে আটকে লাঠি দিয়ে মারধর করার চেষ্টা করেন। এ ব্যাপারে সকালের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালত স্বপ্রণোদিত হয়ে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে আদালতে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছে। সেই সাথে নিরপেক্ষ সংস্থার তদন্তের জন্য দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।
আদেশনামাটি নিম্নে হুবহু তুলে ধরা হলো :
অদ্য “দৈনিক সকালের সময়” পত্রিকার রিপোর্টের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর গোচরীভূত হয়েছে যে, গত ২৪/০৭/২০২২ তারিখে দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকায় “দৈনিক সকালের সময়” পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম রেজা পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলা কৃষি কর্মকর্তা, দামুড়হুদা , চুয়াডাঙ্গা এর দপ্তরে ২০২১-২০২২ অর্থ বছরের কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ কত জন কৃষককে দেওয়া হয়েছে সে বিষয়ে তথ্য জানতে চাওয়ায় জনাব মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে দীর্ঘ সময় তার দপ্তরে জোরপূর্বক অবরুদ্ধ রেখে ড্রাইভার রাকিব ও পিয়ন জামশেদকে দিয়ে লাঠি আনিয়ে উক্ত সাংবাদিককে মারপিট করেন। উক্ত সাংবাদিক বিষয়টি তার উর্দ্ধতন কর্মকর্তাদের জানানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার মোবাইল জোরপূর্বক কেড়ে নেন। পরবর্তীতে উক্ত পত্রিকার প্রতিবেদক মো. সাজেদুর রহমান তাকে ফোন দিলে তিনি সাংবাদিক মো. শামীম রেজাকে কিছু সময় পর ছেড়ে দেন। যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্ঞাত আছেন মর্মে পরিদৃষ্ট হয়। এছাড়াও ইতোপূর্বে তিনি সামুড়হুদা প্রেসক্লাবের বরহবহ দান করেন এবং ঞঐ সভাপতি ডান বিভিন্ন কাজে দুর্নিতি করেন মর্মে প্রতীয়মান হয়।
জনাব মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা কর্তৃক উপর্যুক্ত বর্ণিত কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকলে তা যেমন পেনল কোডের অধিনে শাস্তিযোগ্য অপরাধ, তেমনি আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর অধিনেও শাস্তিযোগ্য অপরাধ। প্রেক্ষিত বিবেচনায় তিনি আদৌও উক্তরূপ আইন পরিপন্থী অপরাধমূলক কর্মকান্ড করেছেন কিনা সে বিষয়ে Rules of natural justice এর আলোকে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার নিকট আত্মপক্ষ সমর্থনমূলক ব্যাখ্যা চাওয়াসহ একই সাথে নিরপেক্ষ সংস্থা কর্তৃক বিষয় সংশ্লিষ্টতায় তদন্ত সাপেক্ষে প্রতিবেদন প্রাপ্তি অন্তে পর্যালোচনা ও আইনী বিশ্লেষণ সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ আইনসঙ্গত।
উপর্যুক্ত প্রেক্ষাপট বিবেচনায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার কৃত কর্মকান্ড ও অপরাধ নির্ণয় অস্তে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্ত মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা , দামুড়হুদা , চুয়াডাঙ্গাকে বিষয় সংশ্লিষ্টতার আগামী ১০/০৮/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে অত্র আদালতে আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ প্রদান করা হলো। একই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার বিষয়ে পত্রিকায় প্রকাশিত অভিযোগ সংক্রান্তে পত্রিকায় উল্লেখিত ব্যক্তিগণের সাক্ষ্যগ্রহণসহ নিরপেক্ষ তদন্ত অস্তে অভিযোগের সত্যতা নিরুপণ করতঃ আগামী ১৭/০৮/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিনিয়র সহকারী পুলিশ সুপার , দামুড়হুদা সার্কেল , চুয়াডাঙ্গাকে নির্দেশ প্রদান করা হল ।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সহকারী পুলিশ সুপার, দামুড়হুদা সার্কেল, চুয়াডাঙ্গা; উপজেলা কৃষি কর্মকর্তা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ও সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাব, দামুড়হুদা, চুয়াডাঙ্গা বরাবর প্রেরণ করা হোক।
এমএসএম / সাদিক পলাশ
বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২
বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা
মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বারহাট্টায় জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, প্রায় আড়াই মাস পর থানায় মামলা
মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা
নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা
পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ