ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছিল যুবকের লাশ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৪:৫১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় বকুল মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বকুল মিয়া নরসিংদীর মাদবদীর জোয়াইরাকান্দা এলাকার মো. দুলাল ভান্ডারির ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি বিক্রেতা।
 
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আসাদুজ্জামান জানান, সকালে বৈইলারকান্দি গ্রামে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা এসে লাশ নামান। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। সকালে এলাকার লোকজন বৈদ্যুতিক খুঁটিতে লাশ ঝুলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করেন। ময়নাদতন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার