ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে স্বামীকে মিথ্যা মামলার হুমকি স্ত্রীর


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৪:৫৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর কাছ থেকে দাবিকৃত চার লাখ টাকা আদায় করতে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (৩ আগস্ট) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটে এ ঘটনাটি । এ ঘটনায় স্বামী রিটন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রিটন মিয়া তার অভিযোগে জানান, অভিযুক্ত মর্জিনা বেগম ওরফে লতা গত সাত মাসে আগে সু-কৌশলে রিটন মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই মর্জিনা বেগম তার অসৎ উদ্দেশ্য হাসিল করতে সংসারের মধ্যে তার অবদ্য ও বেপরোয়া চলাফেরা করে সংসারে অশান্তি সৃষ্টি করে। তার স্ত্রী তার ভাড়াটিয়া বাড়ীর ভাড়া তুলে টাকা নিয়ে অন্য পুরুষের সাথে মোবাইল ফোনে ব্যস্থ থাকে এবং প্রায় সময়ই বাসা থেকে বেড় হয়ে অন্যত্রে রাত্রী যাপন করেন। এতে আমি বাধা প্রদান করিলে সে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করে।

এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আমি আমার কর্মস্থলে বের হই এই সুযোগে স্ত্রী মর্জিনা বেগম আলমারি থেকে নগদ ১ লাখ ১৪ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ চুরি করিয়া নিয়ে অন্যত্রে চলে যায়। পরে টাকা ও স্বর্ণালংকার না দেখতে পেয়ে মর্জিনা বেগমকে ফোন করলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার কাছ থেকে চার লাখ টাকা দাবি করে। টাকা না দিলে সে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে। 

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার