ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোর ও মুন্ডুমালায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডিসি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১২:০
রাজশাহীর তানোর ও মুন্ডুমালায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি প্রথমে মুন্ডুমালা পৌরসভা পরিদর্শনে আসেন। এ সময় পৌরসভার পক্ষ থেকে ডিসিকে গোলাপ ফুলের বড় একটি তোড়া দিয়ে স্বাগত জানান পৌর মেয়র সাইদুর রহমান।
 
এ সময় তার সঙ্গে ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) সাহানা আক্তার জাহান এবং তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংস্কজ চন্দ দেবনাথ প্রমুখ।
 
জেলা প্রশাসন আব্দুল জলিল পৌরসভায় প্রায় এক ঘণ্টা উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভার বিভিন্ন সমস্যা ও সেবা প্রদানের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। জেলা প্রশাসককে সার্বিক তথ্য প্রদান করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, পৌর প্রকৌশলী মনিরুল ইসলাম এবং নাজমুল হাসান। এ সময় পৌরসভার প্যানেল মেয়র ছাড়াও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সকল তথ্যউপাত্ত সঠিক পেয়ে সন্তোষ প্রকাশ করে পৌর মেয়র সাইদুর রহমানের দক্ষতার প্রশংসা করেন তিনি। এছাড়াও পৌরসভার আয় বাড়ানোর পরামর্শ দিয়ে পৌরসভার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ডিসি মো. আব্দুল জলিল।
 
এরপরে তিনি মুন্ডুমালা সরকারি হাই স্কুল পরিদর্শন করেন। পরে তিনি তানোর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লুৎফর রহমান ও অফিস সহকারী রিপন উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত