নাজিরপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
পিরোজপুরের নাজিরপুরে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিমকে হত্যার প্রতিবাদে নাজিরপুর উপজেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনসম্পৃক্ত ও জনস্বার্থের দাবি আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ এবং লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের ভাই নূরে আলম ও আ. রহিম শহীদ হয়েছে। গাল ভরা বুলির শতভাগ বিদ্যুতায়িত দেশে বিদ্যুতের দাবিতে প্রথম শহীদদের নাম আ. রহিম ও নুর আলম। নুর আলমদের হত্যা করে বিএনপি নেতাকর্মীদের একচুলও হঠানো যাবে না।
এ সময় তারা আরো বলেন, শেখ হাসিনা আপনার বাহিনীর কত বুলেট আছে প্রস্তুত রাখতে বলুন। জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে নামলে আপনার সব বুলেট শেষ হয়ে যাবে কিন্তু জাতীয়তাবাদীদের শেষ করা যাবে না। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমরা প্রস্তুত। কেন্দ্র ঘোষিত সকল আন্দোলনে নাজিরপুর যুবদল ঐক্যবদ্ধ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান, যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সাফিক, ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ লিলন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদল নেতা এসএম মাজেদুল কবির রাসেল প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied