ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় প্রধান শিক্ষকের থাপ্পড়ে ছাত্রের কানের পর্দা ফাটার অভিযোগ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:২৫
রাজশাহীর বাঘায় প্রধান শিক্ষকের থাপ্পড়ে সপ্তম শ্রেণির ছাত্রের কানের পর্দা ফাটার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার খানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাব্বির আহমেদের সাথে। 
 
সাব্বির আহমেদ খানপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ‘খ’ শাখার ছাত্র। এক শিক্ষকের কথায় অন্য ছাত্রকে ডাকতে যাওয়ার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের হাতে থাপ্পড় খেতে হয় তাকে। আর ওই থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেছে তার, এমনই অভিযোগ সাব্বিরসহ তার পরিবারের। 
 
ছাত্র সাব্বির আহমেদ জানায়, গত ২৪ জুলাই রোববার স্কুল চলাকালীন মিলন স্যার আমাকে এক ছাত্রকে ডেকে আনতে বলেন। আমি স্যারের কথায় ডাকতে গেলে দেখি ওদের ক্লাস নিচ্ছে নইদ্রিস স্যার। তখন আমি ইদ্রিস স্যারকে বিষয়টি বলি। মিলন স্যার ওই ছাত্রকে কেন ডাকছে ইদ্রিস স্যার আমাকে প্রশ্ন করে, উত্তরে আমি জানি না স্যার বলি। তখন স্যার আমাকে বলে তুই জানিস, আমাকে বলতে হবে কেন ডাকছে। আমি আবার জানি না উত্তর দিলে স্যার আমাকে হেড স্যারের রুমে নিয়ে যান এবং স্যারকে বলেন আমি নাকি তার সাথে বেয়াদবি করেছি। কথাটি শোনার সঙ্গে সঙ্গে হেড স্যার আমাকে ৩-৪টি থাপ্পড় মারেন। স্যারকে আমি বলি স্যার আমি কোনো দোষ করিনি, আমাকে মারছেন কেন? হেড স্যার আমাকে আবার থাপ্পড় মারেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বলেন, তোকে লাল কালি মেরে দেব, তোর মতো বেয়াদব ছাত্র স্কুলে না থাকলে স্কুলের কিছুই হবে না। স্কুল থেকে বের করে দেয়ার পর আমি বাসায় চলে আসি এবং কানে ব্যথা অনুভব করতে থাকি। বাড়িতে কানে ব্যথার কথা জানালে আব্বা আমাকে প্রথমে বাঘা, পরে রাজশাহীতে ডাক্তার দেখান। রাজশাহীর ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর বলেন, তোমার কানের পর্দা ফেটে গেছে। এখন কানে রক্ত জমাট বেঁধে আছে। দীর্ঘ সময় চিকিৎসার প্রয়োজন বলে এক মাস পর আবার যেতে হবে। 
 
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই স্কুলে প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান তার পরিবারের তিনজনকে নিজ বিদ্যালয়ে নিয়োগ দেন অতি গোপনে। বিষয়টি জানাজানি হলে শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসীর মধ্যে হট্টোগলের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক  পরিস্থিতি সামাল দিতে না পেরে তার রাগ ছাত্রের ওপর ওঠান। ছেলেকে যখন আঘাত করে তখন সহকারী শিক্ষকদের সঙ্গে নিয়োগের ব্যাপারে তর্ক-বিতর্ক হয়, রাগের মাথায় ছেলেটিকে এভাবে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেন। 
 
গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ছাত্রটি তার অভিভাবকদের সাথে আমার কাছে এসেছিল। আমি তাদের উভয়পক্ষকে বসে সমঝোতা করার কথা বলেছি। আমি চাই যে কোনোভাবে ছাত্রটির সুচিকিৎসার ব্যবস্থা হোক। কারণ, এটি তার সারাজীবনের ব্যাপার। আর জেপি বিদ্যালয়ে ৩টি নিয়োগ কার্যক্রম করেন প্রধান শিক্ষক একাই গোপনে।আমি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকেও কিছুই জানতে পারিনি।এ বিষয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।
 
প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, সাব্বির ফুটবল খেলতে গিয়ে কানে আঘাত পায়। প্রতিষ্ঠানের একজন শিক্ষকের সঙ্গে খারাপ আচরণের জন্য আমি তাকে বকাঝকা করেছি। তাছাড়া কোনো ধরনের শারীরিক প্রহারের ঘটনা ঘটেনি। একটি পক্ষ আমার বিপক্ষে ষড়যন্ত্র করে এসব মিথ্য কথা বলে বেড়াচ্ছে।

এমএসএম / জামান

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক