দায়িত্বরত অবস্থায় বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের
রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ মোল্লা (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালক মো. সুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) রাতে গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। নিহত আবদুল আজিজ গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনে কর্মরত ছিলেন।
সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-০৬৯৯) যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি মাথার পেছনে ও পায়ে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন।
তিনি আরো বলেন, খবর পেয়ে আমি নিজে ও সার্জেন্ট গোলাম রাব্বানী তাৎক্ষণিকভাবে আহত এএসআই আবদুল আজিজ মোল্লাকে উদ্ধার করে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নিয়ে যাই। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কিছুক্ষণের মধ্যে আইসিইউ অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাখালী ট্রাফিক জোনের এই কর্মকর্তা বলেন, বিকাশ পরিবহনের ঘাতক বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। ঘটনার পর চালক ও হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীসময়ে মহাখালী ট্রাফিক জোনের টিআই এডমিন সালাউদ্দিন প্রধান বিকাশ বাসের পরিচালকের সঙ্গে কথা বলে কৌশলে লোকজনের মাধ্যমে ঘাতক বাসচালককে আব্দুল্লাপুর থেকে আটক করে বনানী থানায় সোপর্দ করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ