ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৫:৪৭

ঝিনাইদহের শৈলকুপায় প্রেম করে বিয়ে করার এক বছর পর সাংসারিক কলহের জেরে সুদীপ্ত ও স্বর্ণা নামে স্বামী-স্ত্রীর একসাথে বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের খালফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, খালফলিয়া গ্রামের সুব্রত কুমারের ছেলে সুদীপ্ত কুমার (২২) একই গ্রামের রবি কুমারের মেয়ে স্বর্ণার (১৭) সাথে প্রেম করে বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে বিয়ের এক বছর পর গত ৩১ জুলাই রাতে বিষপানের পরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তারা। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে দায়িত্ব রত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট স্বামী সুদীপ্ত ও ৩ আগস্ট স্ত্রী স্বর্ণা বিশ্বাস মারা যায়। এব্যাপারে প্রতিবেশী সোহাগ আলী বিশ্বাস জানান তাদের বাড়িতে পারিবারিকভাবে বিয়ের কিছু দিন পর থেকে অশান্তি বিরাজ করছিল তার জের ধরে তারা বিষ খাওয়ার পর দু’জনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষ খেয়ে স্বামী স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শৈলকূপা থানায় পৃথকভাবে দুইটি ইউডি মামলা হয়েছে।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক