জন্মদিনে শহীদ শেখ কামালের সমাধিতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ শুক্রবার (৫ অগাস্ট) বাদ জুমা ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস শহীদ শেখ কামালের কবর জেয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বনানী কবরস্থানে শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ও ঢাদসিক মেয়রের প্রয়াত দাদি মরহুমা শেখ আছিয়া খাতুন, শ্বশুর মরহুম মুগিস উদ্দিন আহমেদ ও শাশুড়ি আনজুমান আরা বেগমের কবর জেয়ারত করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ