ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বরের মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে মুক্তমঞ্চে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম এমপি , ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, স্থানীয় সরকার এর উপ-পরিচালক এবং পৌর প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন জেলা কমান্ডার মো. মকবুল হোসেন ও সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর, ঝিনাইদহ কর্তৃক প্রশিক্ষিত বেকার যুবসমাজের মাঝে চারাগাছ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মনিরা বেগমসহ অন্যান্য আমন্ত্রীত অতিথিবৃর্ন্দ।
অপর এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহে বিদ্যালয়ের প্রভাতি শিফট ও দিবা শিফটের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মো. আব্বাস উদ্দীন, প্রধান শিক্ষক, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব মো. সাইদুল করিম মিন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মনিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, ঝিনাইদহ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা নারী সমাজ কল্যান সমিতির সভাপতি দীপ্তি রহমান ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরফানুল হক তারেক প্রমূখ।
অপর আরেক অনুষ্ঠানে উপজেলা প্রশাসন কালীগঞ্জের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম আনার।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মর্জিদ-মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
জামান / জামান
৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান নিয়ে বিপাকে রেল
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল
জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি
বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন
হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক
পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন